পৃথিবীর
নানা প্রান্ত ঘুরে ঘুরে শপিং করতে খুব ভালবাসেন বুঝি! বিশ্বের সবক’টি বড়
বড় শপিং ডেস্টিনেশনের হদিশ তাহলে নিশ্চয়ই আপনার নখদর্পণে। কখনও জলের উপরে
ভেলায় ভেসে ভেসে শপিং করেছেন? তাইল্যান্ডের
দামনিওন সাদুয়াক ফ্লোটিং মার্কেটে প্রতি বছরই হাজার হাজার পর্যটকের সমাগম
হয়। ব্যাংককের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১০০ কিমি দূরে রাতচাবুড়ি এলাকায়
অবস্থিত এটি।
ছোট
ছোট বোটে রকমারি সবজি আর ফলের সমাহার! আর এর সঙ্গে মাথায় বাঁশের টুপি-পরা
থাই মহিলা। এখানে এরকম দৃশ্য আকছার দেখবেন। ১৮৬৬ সালে রাতচাবুড়ি আর
সামুতসাখোন রাজ্যের মধ্যে জলপথে যাতায়াত চালু করতেই দামনিওন সাদাউক খালটি
কাটা হয়। স্থানীয় কৃষিকাজেও এই খালের জল খুব সাহায্য করে। মালাক্কা গ্রেপ,
চাইনিজ় আঙুর, আম, কলা, নারকেল-সহ একাধিক ফল আর সবজি জন্মায় এখানে। আর নানা
রকমের ফল, সবজি, মিষ্টি, মাংস ছোট ছোট বোটে ভরে ফেরি করে বেড়ান এখানকার
বিক্রেতারা।ভেলায় ভেসে জিনিসপত্র কিনতে কিনতে দেখে নিতে পারেন ট্র্যাডিশনাল
থাই বাড়িঘর। চেখে নিতে পারেন ওখানকার নিজস্ব খানাপিনা।
দামনিওন
সাদাউক থেকে আরও যে ছোট ছোট খাল বিভিন্ন দিকে বিস্তৃত হয়েছে সেগুলির শোভাও
কিছু কম নয়! এজন্য রয়েছে বোট ট্রিপ সার্ভিস। ব্যাংককের থোনবুড়ি অঞ্চলে
ওয়াত্ সাই মার্কেটও পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। আর বললে বিশ্বাস করবেন
কি না জানি না, এ দেশে যত বেড়াতে যাওয়ার জায়গা আছে, তার মধ্যে এই ভাসমান
মার্কেট কিন্তু ‘মোস্ট ফটোগ্রাফড’ ডেস্টিনেশন। আসলে পর্যটকদের রসনাতৃপ্তিই
নয়, ভিশুয়াল ট্রিটের ব্যবস্থাও করে দেয় এই ফ্লোটিং মার্কেট।






0 comments:
Post a Comment