অপরূপ
এই পৃথিবীর প্রতিটি প্রান্তেই লুকিয়ে আছে অজানা সৌন্দর্য্য। রোমান্টিকতায়
ভরপুর এই পৃথিবীর রোমান্টিক স্থান গুলো সম্পর্কে আমরা তেমন একটা খোঁজ খবর
রাখি না। যারা ভ্রমনপ্রিয় তারা কিন্তু পৃথিবীর রূপ, রস, গন্ধ ও
সৌন্দর্য্যমন্ডিত স্থান গুলি সব সময় খুঁজে ফেরেন। এরকম ভ্রমনপ্রিয়
রোমান্টিক ট্রাভেলারদের ভোটে নির্বাচিত হওয়া পৃথিবীর শীর্ষ ৫টি রোমান্টিক
স্থান নিয়ে আলোচনা করব। তাদের মতে এই স্থানগুলোর মতো রোমান্টিক এবং সুন্দর
পরিবেশ পৃথিবীতে আর নেই। চলুন তবে দেখে নেয়া যাক সেই রোমান্টিক স্থান
গুলোকে...
ওইয়া, স্যান্টোরিনি, গ্রীস
স্যান্টোরিনি আইল্যান্ডের অসাধারণ সুন্দর পরিবেশকে বিশ্বের সব চাইতে রোমান্টিক স্থান ধরা হয়। সমুদ্রে সূর্যের খেলা, সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার জন্য সব চাইতে ভালো জায়গা এটি। প্রতিবছর হাজারো দম্পতি হানিমুন করার জন্য এই স্থানে আসেন।
স্যান্টোরিনি আইল্যান্ডের অসাধারণ সুন্দর পরিবেশকে বিশ্বের সব চাইতে রোমান্টিক স্থান ধরা হয়। সমুদ্রে সূর্যের খেলা, সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার জন্য সব চাইতে ভালো জায়গা এটি। প্রতিবছর হাজারো দম্পতি হানিমুন করার জন্য এই স্থানে আসেন।
পানির ওপরে যে শহর তা আর যাই হোক না কেন সব চাইতে অন্যরকম একটি জায়গা। সারাটাক্ষণ নৌকোয় ঘুরাঘুরি এবং অসাধারণ পরিবেশের এই শহরটিকে সবাই বেশ রোমান্টিক স্থান হিসেবেই চিনে থাকেন।
বেলিজ একটি অতুলনীয় সুন্দর এবং সময় কাটানোর জন্য পারফেক্ট দেশ। এর একটি অসাধারণ সুন্দর রিসোর্ট রয়েছে যা সব চাইতে বিখ্যাত। এই রিসোর্টটি বিশ্বজুড়ে অনেক রোমান্টিক দম্পতির হৃদয় কেড়ে নিয়েছে। আর তাদের ভতেই নির্বাচিত হয়েছে এই অপূর্ব সুন্দর রিসোর্টটি।
অ্যাটল্যান্টিক মহাসগর এবং মেডিটেরিয়ান সাগরের বেলাভূমির কারণে অতুলনীয় এই জায়গাটি। আরও রয়েছে অ্যাটলাস পর্বতের তুষারভরা চূড়া যা এই স্থানটির মূল আকর্ষণ। বিশ্বজুড়ে সব চাইতে সুন্দর হানিমুনের স্থান হিসেবেই পরিচিত এই জায়গাটি।
উজ্জ্বল
সূর্য, যতদূর চোখ যায় ততোদুর পর্যন্ত বিস্তৃত সমুদ্র সৈকত, হাজার হাজার
আইল্যান্ড এবং হৃদয় থামিয়ে দেয়ার মতো সুন্দর পানির নিচের বাগান যা
মালদ্বীপকে করেছে অতুলনীয়। আর সকলের মতে এই স্থানটি সব চাইতে কাছের
মানুষটিকে ছাড়া দেখা বৃথা। সে কারনেই মালদ্বীপ হয়েছে বিশ্বের সব চাইতে
অতুলনীয় রোমান্টিক স্থান।
রোমাঞ্চ
প্রিয় বন্ধুরা, তাহলে আর দেরি কেন সময় সুযোগ পেলেই ঘুরে আসুন পৃথিবীর
রোমান্টিক সব স্থান থেকে। আর আপনাদের ভ্রমনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার
করতে একদম ভুল করবেন না।






0 comments:
Post a Comment