আমাদের প্রতিবেশীদেশ ভারতে রয়েছে অসম্ভব সুন্দর কিছু স্থান যা সারা বিশ্বের
ভ্রমন পিপাসুদের নজর কাড়ে। ভারতের শিমলা, দার্জিলিং ধরণের চেনাজানা
স্থানগুলোর সাথে আজকে পরিচয় করিয়ে দেব না। পরিচয় করিয়ে দেব একটু লুকোনো,
একটু অজানা অতুলনীয় সুন্দর কিছু স্থানগুলোর সাথে। একটু সময় বের করে নিয়ে
উপভোগ করে আসতে পারেন ভারতের কয়েকটি অপূর্ব সুন্দর স্থানে।
অসাধারণ
সবুজে ঢাকা পাহাড় এবং উপত্যকা দেখতে ঘুরে আসুন অরুণাচল প্রদেশের জিরো
ভ্যালী। শান্ত পরিবেশে ঘুরে আসার মত অসম্ভব সুন্দর একটি জায়গা এটি।
ভাগীরথী
নদীর কাছে, গাঙ্গোত্রীর অতুলনীয় সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং পাহাড়ের ওপর
ক্যাম্পিং করতে চাইলে ঘুরে আসতে পারেন ভারতের গোমুখের পাহাড় ও উপত্যকা
থেকে।
বরফে ঢাকা স্থানে একটু উষ্ণতা খুঁজে পেতে
সঙ্গীকে নিয়ে ঘুরে আসতে পারেন ভারতের হিমাচলের কাসাউলির নদী এবং পাহাড়ের
কোল ঘেঁষে থাকা অসাধারণ পরিবেশে।
মানসিক
শান্তি খুঁজলে চলে যেতে পারেন অরুণাচল প্রদেশের অপর একটি স্থান তাওয়াং
মনাস্ট্রিতে। শান্তিপূর্ণ অসাধারণ পরিবেশে হারিয়ে যেতে চাইলে আজই টকেট কেটে
ফেলুন ভারতের।
অতুলনীয় সৌন্দর্যমণ্ডিত ঝর্ণার
সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন ভারতের দ্বিতীয় উচ্চতম ঝর্ণা যগ
ফলস থেকে। এর অবস্থান ভারতের সাগারাতালুকে।
সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে সূর্যাস্ত ও সূর্যোদয়ের শোভা দেখতে চলে যেতে পারেন কর্নটাকের হাম্পির গ্রামগুলোতে।
ছবিটিতে
একটু নজর বুলিয়ে নিলেই বুঝতে পারবেন কেনো ঘুরে আসতে বলা হচ্ছে এই সপুরব
সুন্দর স্থানটি থেকে। উত্তর প্রদেশের এই অপূর্ব স্থানটি সত্যিই অনেক
দর্শনীয়।






0 comments:
Post a Comment