নাফাখুম
বাংলাদেশের ঝরনার নাম। বর্ষায় এক ঘোরলাগা বৃষ্টিমুখর পরিবেশে রওনা হলাম
নাফাখুমের পথ। সবুজ পাহাড়, মেঘ, তীব্র স্রোতের সাঙ্গু নদী, জুমের ক্ষেত—
প্রায় একই রকম নদীপাড়ের বিচ্ছিন্ন বসতি এসব নিয়ে থানচি–রেমাক্রির জনপথ।
থানচি
থেকে রির্জাভ বোট নিয়ে রেমাক্রি পযর্ন্ত যাওয়া যাবে। রেমাক্রি থেকে পায়ে
হেঁটে নাফাখুম পৌঁছানো যাবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন
০১৫৫৬ ৭১০০৪৩, ০১৮১৫ ৮৫৬৪৯৭।
প্রয়োজনীয় তথ্য: ভরা
বর্ষা ছাড়া নাফাখুমের ঘুরে আসতে পারেন বছরের যেকোনো সময়। ঢাকা থেকে বাসে
সরাসরি বান্দরবান। বান্দরবানের থানচি বাস স্টেশন থেকে প্রতিদিন বাস ছাড়ে
থানচির পথে। তাছাড়া রিজার্ভ চান্দের গাড়িতে থানচি পৌঁছানো যাবে।
কোথায় থাকবেন: রেমাক্রি বাজারে থাকার ব্যবস্থা আছে । তাবু থাকলে নাফাখুমের পাশেও নাইট ক্যাম্প করা যায়।
খেয়াল করবেন: অতিরিক্ত
পযর্টকের চাপে বাংলাদেশের অনেকগুলো সুন্দর স্থান দিন দিন নষ্ট হচ্ছে।
ঝরনার আশপাশে কোনো ধরনের প্ল্যাস্টিক, ময়লা, আবর্জনা ফেলবেন না। হাতে সময়
থাকলে ঝরনার আশপাশটা একটু পরিষ্কার করে আসবেন। প্রকৃতি রক্ষা করতে হবে সবার
আগে।
সংগৃহীত 






0 comments:
Post a Comment